ভিসা কার্ড থেকে নগদে অ্যাড মানি করলে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস

বিজ্ঞপ্তি

দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড দারুণ এক অফার নিয়ে এসেছে। এখন ভিসা কার্ড থেকে নগদ-এ অ্যাড মানি করলে গ্রাহকেরা ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ-বোনাস পাবেন। অফারটি পেতে একজন নগদ গ্রাহককে নগদ ওয়ালেটে গিয়ে ‘অ্যাড-মানি’ অপশনে যেতে হবে।

এরপর অ্যাপে থাকা ‘কার্ড টু নগদ’ অপশনে গিয়ে ভিসা কার্ড অপশনটি নির্বাচন করে কাঙ্ক্ষিত পরিমাণ টাকা নগদ ওয়ালেটে আনতে পারবেন। গ্রাহক তার অ্যাড মানির ক্যাশ-বোনাস পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে পাবেন।

১ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ পর্যন্ত। শুধু অ্যাকটিভ এবং ফুল প্রোফাইলে থাকা নগদ অ্যাকাউন্ট থেকে এই অফার উপভোগ করা যাবে। বিভিন্ন অঙ্কের টাকা অ্যাড মানি করে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ-বোনাস পেতে পারবেন গ্রাহকেরা। প্রতি লেনদেনের জন্য একজন গ্রাহক একবারই ক্যাশ-বোনাস পাবেন।

দারুণ এই ক্যাম্পেইনের বিষয়ে নগদ লিমিটেডের ডিএমডি ও সিসিও সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে নগদ কাজ করে যাচ্ছে, যার অংশ হিসেবে আরো বেশি মানুষকে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সেবায় যুক্ত করতে চেষ্টা করে যাচ্ছে নগদ। আমরা মানুষের ডিজিটাল লাইফস্টাইলকে আরো সহজলভ্য করতে বিভিন্ন ধরনের অফার নিয়ে আসছি, যার অংশ হিসেবে আমরা ভিসা কার্ড থেকে নগদ-এ অ্যাড মানি করলে ক্যাশ-বোনাস অফার নিয়ে এসেছি।’

নগদের পক্ষ থেকে কখনো কোনো গ্রাহকের কার্ড নম্বর, সিভিভি, পিন নম্বর অথবা ওটিপি চাওয়া হয় না। এ ছাড়া নগদের পক্ষ থেকে কাউকে কোথাও কোনো ধরনের পেমেন্ট অথবা কোনো নম্বরে অ্যাড মানি করতে বলা হয় না।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে