এক্সিম ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত শনিবার এক্সিম ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের মিলনমেলা ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত

‘সমৃদ্ধির সোপানে আগামীর পথ চলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে এক্সিম ব্যাংকের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ (এমপি), মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার), মোহাম্মদ শহিদুল্লাহ, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত, এন সি সি ব্যাংকের পরিচালক ও আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনুদ্দীন মোনেম, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর, শাহ্ মো. আব্দুল বারী এবং উপব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরুল ইসলাম, মোহা. জসীম উদ্দীন ভূঞা ও মাকসুদা খানমসহ ব্যাংকের সকল নির্বাহী ও কর্মকর্তা।

বর্ণিল ও ব্যতিক্রমী এই আয়োজনের প্রধান অতিথি মো. নজরুল ইসলাম মজুমদার বেলুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। দিনব্যাপী এই ইভেন্টে ছিল ক্রীড়া প্রতিযোগিতা এবং ব্যাংকের নিবার্হী ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক টিমের নানা ধরনের সংগীত ও নাটিকা পরিবেশনা।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে