ডেস্ক, রাজনীতি ডটকম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়ন যৌথ উদ্যোগে চালু হওয়া রেমিট্যান্স ক্যাম্পেইনের প্রথম দিনেই দুজন গ্রাহক গিয়ার বাইসাইকেল জিতেছেন।
সোমবার (৪ মে) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত ডিজিটাল র্যাফেল ড্রতে বিজয়ী হন টাঙ্গাইলের গোড়াই উপশাখার গ্রাহক হামিদা বেগম এবং ঢাকার গুলশান কর্পোরেট শাখার গ্রাহক অনুপ কুমার। ব্রুনাই প্রবাসী জাহিদ শিকদার ও যুক্তরাষ্ট্রের নাগরিক সারাহ সাবরিনা প্রেরিত রেমিট্যান্সের ভিত্তিতে তারা এ পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন। এসময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসান, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের আওতায় ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রাপ্ত ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্য থেকে প্রতিদিন ডিজিটাল র্যাফেল ড্রয়ের মাধ্যমে দুইজন করে মোট ৩৪ জন বিজয়ীকে গিয়ার বাইসাইকেল উপহার দেওয়া হবে। পাশাপাশি সকল রেমিট্যান্স গ্রাহকের জন্য নিশ্চিত উপহার হিসেবে থাকছে একটি করে দেয়াল ঘড়ি।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী আয় দেশে পাঠাতে উৎসাহিত করা এবং গ্রাহকদের সেবা সম্প্রসারণের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে।
৪ দিন আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।
৫ দিন আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর টেসলা থেকে ইলন মাস্ক যে বিপুল পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন তা অন্য কোনো কোম্পানির কোনো কর্মকর্তার সঙ্গেই তুলনীয় নয়। তবে মাস্ককে হিসাবের বাইরে রাখলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সিইও ও কর্মীদের বেতন বৈষম্য আগের বছরের তুলনায় ২০২৫ সালে বেড়েছে।
৫ দিন আগে
বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের ব্যবহারে ব্যাঘাত ঘটছে। ফলে পূর্বাভাসদাতারা ২০২৬ সালের বিশ্বব্যাপী তেলের চাহিদার মাত্রা আগের চেয়ে কমিয়ে এনেছেন। বিশ্বজুড়ে চাহিদা কমার এই আশঙ্কাই মূলত তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে। তবে এ
৬ দিন আগে