ডেস্ক, রাজনীতি ডটকম

এক্সিম ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার এক্সিম ব্যাংক প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার।
২৫তম বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করে তা গ্রহণ করা হয় এবং উক্ত বছরের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ এমপি, মোঃনজরুল ইসলাম স্বপন, মোঃ নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, স্বতন্ত্র পরিচালক মোঃ নাজমুস সালেহিন এবং মিয়া মোহাম্মদ কাওসার আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর, শাহ্ মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম এবং কোম্পানি সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম মজুমদার বিগত বছরে ব্যাংকিং সেক্টরে নানামুখী প্রতিকুলতা থাকা সত্ত্বেও এক্সিম ব্যাংকের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমকে সমর্থন করায় শেয়ারহোল্ডারবৃন্দকে ধন্যবাদ জানান।
সাধারণ সভায় অনলাইনে সংযুক্ত শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।তিনি ব্যাংকের প্রতিটি কার্যক্রমে সহযোগিতা করার জন্য শেয়ারহোল্ডারবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
২৫তম বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি উপস্থিত থেকে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার বিগত বছরে ব্যাংকিং সেক্টরে বিভিন্ন সমস্যা থাকার পরেও এক্সিম ব্যাংকের অভাবনীয় সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা অগ্রগতির এই ধারা অব্যাহত রাখার জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন এবং ব্যাংক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে