প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা হলে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬’। বিশ্বমানের মেলা, আন্তর্জাতিক প্রদর্শনী ও বৃহৎ পরিসরের বিভিন্ন আয়োজনের জন্য পরিচিত এই ভেন্যুতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো শিক্ষার্থী ও অভিভাবক। বিশাল পরিসর, আধুনিক অবকাঠামো ও সুসংগঠিত ব্যবস্থাপনার কারণে অংশগ্রহণকারীরা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
আইসিসিবির গুলনকশা হলে আয়োজিত তিন দিনব্যাপী এই শিক্ষামেলার শুক্রবার ছিল দ্বিতীয় দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙ্গণে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দিনভর প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও অভিভাবক মেলায় এসে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে উচ্চশিক্ষা, ভর্তি ও বৃত্তিসংক্রান্ত তথ্য সংগ্রহ করেছেন।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলায় ৩৫টি দৃষ্টিনন্দন স্টলে ৪৫টিরও বেশি দেশের ২ হাজার ৫০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। একই ছাদের নিচে শিক্ষার্থীরা স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া, ভাষা পরীক্ষার প্রস্তুতি, ভিসা গাইডলাইন ও ক্যারিয়ার–সংক্রান্ত পরামর্শ পাচ্ছেন। পাশাপাশি ইউরোপিয়ান, মালয়েশিয়ান ও ইউকে এডুকেশন এক্সপোর জন্য পৃথক প্যাভিলিয়ন, বিটুবি (বি-টু-বি) বিজনেস ডিল এবং নেটওয়ার্কিং সেশনেরও আয়োজন করা হয়েছে।
আয়োজকদের মতে, আইসিসিবির আধুনিক অবকাঠামো ও বিস্তৃত পরিসরের কারণে এত বড় আয়োজন নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হয়েছে। শুধু শিক্ষামেলাই নয়, আন্তর্জাতিক সম্মেলন, করপোরেট এক্সপো, বাণিজ্য প্রদর্শনীসহ বড় পরিসরের বিভিন্ন আয়োজনের জন্যও আইসিসিবি উদ্যোক্তাদের অন্যতম পছন্দের ভেন্যুতে পরিণত হয়েছে।
মেলা ঘুরে দেখা যায়, প্রতিটি স্টলেই ছিল শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি। কেউ যুক্তরাজ্য, কানাডা কিংবা অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে তথ্য নিচ্ছেন, আবার কেউ ইউরোপ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি শর্ত, বৃত্তির সুযোগ এবং সম্ভাব্য ব্যয় সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বিদেশে উচ্চশিক্ষার ব্যয় নির্বাহে সহায়তার জন্য বিভিন্ন ব্যাংকও মেলায় অংশ নিয়ে শিক্ষা ঋণসংক্রান্ত তথ্য দিচ্ছে।
তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আইসিসিবির মতো আন্তর্জাতিক মানের ভেন্যুতে একসঙ্গে এত দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধাজনক হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া রহমান বলেন, এক জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি তথ্য পাওয়ায় উচ্চশিক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া এখন অনেক সহজ হবে।
মেলায় অংশ নেওয়া এনসিসি ব্যাংকের কর্মকর্তা মেহেদি ইসলাম জানান, শিক্ষার্থীদের জন্য নামমাত্র গ্যারান্টারে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে শিক্ষা ঋণের তথ্য দেওয়া হচ্ছে।
ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব বলেন, শিক্ষার্থীদের বিপুল উপস্থিতিই প্রমাণ করে বিশ্বমানের উচ্চশিক্ষার প্রতি তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর জানান, তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষামেলার শেষ দিন আজ (শনিবার)। রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিতে পারবেন।

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।
৪ দিন আগে
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।
৫ দিন আগে
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক
৬ দিন আগে
আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।
৬ দিন আগে