বাংলাদেশ ইউনিভার্সিটির সঙ্গে এসএসএলকমার্জ’র চুক্তি

ডেস্ক, রাজনীতি ডটকম

অনলাইনে সকল আর্থিক লেনদেন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে দেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ লিমিটেডের সাথে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার ঢাকার মোহাম্মদপুরের আদাবরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএসএলকমার্জ এর পক্ষে গ্রুপ এডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এস এম ফিরোজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.), ই-কমার্স সার্ভিসের প্রধান মোঃ সাবির আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু এবং হিসাব শাখার মোহাম্মদ শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা নিমিষেই এসএসএলকমার্জ এর মার্চেন্ট পয়েন্ট বিকাশ, নগদ, উপায় এবং রকেট এর মাধ্যমে যেকোন স্থান থেকে যেকোনো সময়ে সহজেই সেমিস্টার ফি, রেজিষ্ট্রেশন ফি, পরীক্ষার ফি ও অন্যান্য সকল ফি অনলাইনে প্রদান করতে পারবেন।

বিল পরিশোধ হয়ে গেলে শিক্ষার্থীরা কনফার্মেশন পাবেন ও যে অ্যাপে বিল পরিশোধ করেছেন সেই অ্যাপেই বিলের ডিজিটাল রিসিভ দেখে নিতে পারবেন। চাইলে পরবর্তী বিল পেমেন্ট এর জন্য অ্যাকাউন্ট সেভ করেও রাখা যাবে।

এ সময় উপস্থিত প্রতিনিধিরা বাংলাদেশ ইউনিভার্সিটির আর্থিক লেনদেনকে ডিজিটালাইজেশনে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। তারা বলেন, চারটি প্রতিষ্ঠান এখানে কাজ করবে। যে যার সেবা প্রদানের পদ্ধতি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে