ডেস্ক, রাজনীতি ডটকম

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ক্লাবের আয়োজনে ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় পুঁজিবাজার বাজার বিনিয়োগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন মাসব্যাপী এই প্রতিযোগিতায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ২৪৪টি দল এবং ৭৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
আয়োজনের মধ্যে ছিল ৫টি কর্মশালা এবং ৪টি প্রতিযোগিতামূলক রাউন্ড। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিনিয়োগ বিষয়ক জ্ঞান, বিনিয়োগের কৌশল, দক্ষতা এবং শেয়ার বাজারের লেনদেন প্রক্রিয়া সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করেছে।
রোববার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ৭টি দল নির্বাচিত হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, প্রথম রানার আপ, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ২য় রানার আপ হিসেবে বিজয়ী নির্বাচিত হন।
বিজয়ীদের সিটি ব্রোকারেজ লিমিটেড থেকে অর্থ পুরষ্কার, ট্রফি, সার্টিফিকেট এবং সিটি ব্রোকারেজ লিমিটেডে ইন্টার্নশিপ সুবিধা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম।
ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফফান ইউসুফ।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে