প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের শীর্ষস্থানীয় ভোক্তা–পণ্য ব্র্যান্ড বসুন্ধরা গ্রুপের তিনটি পণ্য— বসুন্ধরা পেপার, বসুন্ধরা টিস্যু এবং বসুন্ধরা ডায়াপ্যান্ট— পেয়েছে সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬ এর স্বীকৃতি। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে শনিবার (২০ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
এর মধ্যে বসুন্ধরা পেপার টানা চতুর্থবার এবং বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা ডায়াপ্যান্ট টানা তৃতীয়বারের মতো এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল।
ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন—সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন এবং জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু) কাজী ইমদাদুল হক। এসময় বসুন্ধরার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুপারব্র্যান্ডস হলো একটি আন্তর্জাতিক স্বীকৃতি, যা টানা ৩১ বছর ধরে বিশ্বের ৯০টি দেশের সফল ব্র্যান্ডকে প্রদান করা হচ্ছে। এই সম্মাননা দেওয়া হয় এমন ব্র্যান্ডগুলোকে, যারা ভোক্তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করে দীর্ঘমেয়াদে দৃঢ় সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে।
বসুন্ধরা গ্রুপের এ তিনটি ব্র্যান্ড শুধু বাজারে প্রতিযোগিতার শীর্ষেই নেই, বরং বাংলাদেশের সাধারণ মানুষের জীবনধারায় এনেছে ইতিবাচক পরিবর্তন। ঘরে স্বাস্থ্য সুরক্ষা, স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে