প্রতিবেদক, রাজনীতি ডটকম

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার, তালুকদার সালাহউদ্দিন আহমাদ, সাবেক অতিরিক্ত সচিব রেবা রানী সাহা, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশাররফ হোসাইন, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। স্বাগত বক্তব্য তিনি বেকারত্ব কোনো অভিশাপ নয়, বরং একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এ চ্যালেঞ্জকে কাজে লাগানোর জন্য কর্মসংস্থান ব্যাংক দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান। এ সময় সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক ৯ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ‘কর্মসংস্থান ব্যাংক বেকার যুবদের কাজের সুযোগ তৈরি করছে এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলছে’ বলে মন্তব্য করেন। এ সময় এ এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বৃহৎ জনগোষ্ঠীকে এ ব্যাংকের ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসা প্রসার ও নিজেদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান তিনি।
ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল তার বক্তব্যে ধোবাউড়াকে একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করেন। কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসাসহ অন্যান্য শিল্প কর্মসংস্থান ব্যাংকের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পেলে আরও শক্তিশালী এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলায়ও শাখা খোলার আহ্বান জানান।
ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে ধোবাউড়া শাখার উদ্বোধনকে ‘কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি মাইলফলক’ বলে মন্তব্য করেন। এই শাখার আর্থিক সহায়তা নিয়ে স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ধোবাউড়া শাখার উদ্যোক্তাদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি ঋণের চেক হস্তান্তর করেন।

সাম্প্রতিক আর্থিক পারফরম্যান্সের তুলনায় এই লোকসান এখন ব্যাংকের অবস্থায় বড় ধরনের অবনতির ইঙ্গিত দিচ্ছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ইসলামী ব্যাংক মুনাফায় ছিল। এর মধ্যে ২০২৫ সালে ১৩৬ কোটি ৩৪ লাখ টাকা, ২০২৪ সালে ১০৮ কোটি ৭৮ লাখ টাকা এবং ২০২৩ সালে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করে ব্যাংকটি। এই
১২ ঘণ্টা আগে
বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পটি চালু করে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়। প্রকল্
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে মোট ৭৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি
২ দিন আগে
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশের ওপর নতুন শুল্ক যুক্ত হচ্ছে না।
২ দিন আগে