প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের পুঁজিবাজারে লেনদেনে ইতিবাচক ধারা ফিরে আসছে। বেশকিছু নেতিবাচক খবরের ভিত্তিতে বাজারে দরপতন শুরু হলে বিনিয়োগকারীদের মনে আতঙ্ক দেখা দেয়। যা কাটিয়ে আবারও ইতিবাচক ধারায় ফিরেছে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের খবরে পুঁজিবাজারে চাঙাভাব উঁকিঝুঁকি দিতে শুরু করলেই ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আরোপের গুঞ্জন শুরু হয়। যার ফলে দীর্ঘদিন ধারাবাহিক মন্দার বৃত্তে থাকা পুঁজিবাজার ইতিবাচক প্রবণতায় ফিরতে শুরু করলেই ফের হোঁচট খায়, আবারও নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়। এরপর বিএসইসির চেয়ারম্যান গত মঙ্গলবার বিকালে ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আরোপ না হওয়ার বিষয়টি পরিষ্কার করলে সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে বাজার ইতিবাচক প্রবণতায় অগ্রসর হয়। যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স না হওয়ার বিষয়ে এখনো সব শ্রেণির বিনিয়োগকারীরা আশ্বস্ত নন। যে কারণে বাজারে কাঙ্খিত চাঙাভাব ফিরতে দেরি হচ্ছে। তবে আজকের বাজারের ট্রেন্ড দেখে সহজেই অনুমেয় যে, বাজার নিয়ে ছোট ও বড় বিনিয়োগকারীদের যে শঙ্কা ছিল, তা কাটতে শুরু করেছে। ব্যক্তিশ্রেণির সব বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজার ফিরছে। যে কারণে আজ সূচক ও লেনদেনে ছিল ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা।
তারা বলছেন, অলৌকিক আর কোনো গুজব না ছড়ালে সামনের সপ্তাহের বাজারে ভালো একটা অবস্থা দেখা যেতে পারে।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৭১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮৩৫ কোটি ৭২লাখ টাকার। যা ছিল গত ৩৫ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ। ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা ছিল গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। সিএসইতে ২২২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের। আগের দিন সিএসইতে ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৭২টির, কমেছিল ১২৪টির এবং অপরিবর্তিত ছিল ৩০টি প্রতিষ্ঠানের।
লেনদেনের শীর্ষ ১০ শেয়ার : লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ৬৬ হাজার টাকার। ২৬ কোটি ১৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইটি কনসালটান্টস, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, শাইনপুকুর সিরামিকস এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।

বিমা খাত পুনর্গঠন এবং প্রয়োজনীয় আইন পরিবর্তনের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান আমির খসরু। খাতটির ভাবমূর্তি উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থার নেওয়া উদ্যোগের বিষয়ে তিনি বলেন, ‘পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে একটি ইতিবাচক ইমেজ তৈরি হবে।’
৩ দিন আগে
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক যে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করেছিল, পদত্যাগকারীরা সেই পর্ষদের সদস্য ছিলেন।
৩ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন ব্যাংকের বর্তমান এমডিদের এই মূল্যায়ন হবে আগামী অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়ে। এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত এমডিদের মূল্যায়ন নিয়োগের পরবর্তী ছয় মাস সময়ের জন্য হিসাব করা হব
৩ দিন আগে
নতুন মূল্যসূচি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়, গতকাল যা ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বি
৫ দিন আগে