বিচারককে ঘুষ, পিপির আইনজীবী সমিতির পদ স্থগিত

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২৩: ০৭

বিচারককে ঘুষ দেয়ার অভিযোগে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী মো. রুহুল আমিনের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। আদালতের বিচারক নীলুফার শিরিনের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া ওই সভায় অভিযুক্ত আইনজীবীকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ১৮৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বুধবার বিচারকের লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বিচারক তার আদালতে বিচারাধীন কেস নং -২৬১/২৫ একটি ধর্ষণ মামলার আসামিকে জামিনে মুক্তি দেয়া অনুরোধ করে আদালতের পিপি রুহুল আমিন তাকে বুধবার হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজ দেন। এই ম্যাসেজের কোনো উত্তর না পেয়ে ওই দিন সকাল ৯টার দিকে পিপি লোক মারফত তার বাসার গৃহকর্মীর কাছে একটি খামে ওই মামলার কাগজপত্র অপর একটি খামে ৫০ হাজার টাকার একটি বান্ডিল পাঠান।

পরে গৃহকর্মী প্যাকেট দুটি বিচারকের হাতে দিলে তাৎক্ষণিক বিচারক দরজা খুলে ওই আইনজীবীকে দেখতে পাননি। পরে তিনি আদালতে এসে পিপির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া বিচারক পিপির বিরুদ্ধে জুলাই আন্দোলনে নিহত পটুয়াখালর দুমকি উপজেলার শহীদ জসিমের কন্যা আলোচিত লামিয়া গণধর্ষণ মামলাসহ বিভিন্ন মামলায় আসামির পক্ষে তদবির করার বিষয়টি উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী মো. রুহুল আমিন বলেন, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ওই মামলাটি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। তাই আমি বিচারককে বিষয়টি অবহিত করেছি মাত্র।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে