রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা দিল বিশ্বব্যাংক

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে ঋণ এবং অনুদানের জন্য রেকর্ড ১০০ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।শুক্রবার (০৬ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেওয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

তিনি বলেন, গত তিন বছরে তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করে দাতা দেশগুলো ব্যাংকের রেয়াতি ঋণ পরিশোধের জন্য ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) নামে পরিচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঋণ ২০২১ সালে ছিল ৯৩ বিলিয়ন ডলার। এবার তা সামান্য বাড়িয়ে ১০০ বিলিয়ন ডলার করা হয়েছে।

আইডিএ প্রধানত বিশ্বের ৭৮টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-১৯ এর প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলাবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডিএ। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ প্রচুর অর্থায়ন করে। চলতি বছরে যুক্তরাষ্ট্র এ খাতে চার বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেনসহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে