ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন ৩৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে ও শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে পঞ্চম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে ও শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে পঞ্চম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত পঞ্চম বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়। একই সঙ্গে ব্যাংকের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয় সংশোধনীও অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান নজরুল ইসলাম পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। মূলধন বাড়ানোর পর তা একই অভিহিত মূল্যের ৩৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপস্থিত ছিলেন। সভা শেষে ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement