গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতির বিষয়ে যা বলল এনবিআর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হলো।

এনবিআরের এই প্রজ্ঞাপন জারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হওয়ার প্রেক্ষিতে এনবিআর এ বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে। সোমবার (১৪ অক্টোবর) এনবিআর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ এর মাধ্যমে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (নীতি) অনুবিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ৮টি আদেশ/প্রজ্ঞাপনের মাধ্যমে, এই প্রতিষ্ঠানের যেকোনও আয়ের ওপর আরোপণীয় আয়কর, সুপারট্যান্স বা ব্যবসায়িক মুনাফা কর প্রদান হতে অব্যাহতি প্রদান করা হয়।’

এনবিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘পরবর্তীকালে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ‘সিক্স সিডিউল পার্ট এ প্যারা ওয়ান এ’ (Sixth Schedule Part A Para 1A) এবং আয়কর আইন, ২০২৩ এর ষষ্ঠ তফসিল এর অংশ ১ এর দফা (১৩) মোতাবেক মাইক্রোক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত কোনও সত্তার ক্ষুদ্র ঋণ কর্মকাণ্ড থেকে উদ্ধৃত যেকোনও সার্ভিস চার্জ করমুক্ত রয়েছে। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ এবং তদ্বপরবর্তী প্রণীত গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এর মাধ্যমে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক কোনও তফশিলি ব্যাংক নয় এবং প্রতিষ্ঠানটি মূলত ক্ষুদ্র ঋণ কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। সমজাতীয় সেবা অর্থাৎ ক্ষুদ্র ঋণ কার্যক্রম করা সত্ত্বেও শুধুমাত্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত না হওয়ায় আয়কর আইন, ২০২৩ অনুসারে গ্রামীণ ব্যাংক একই ধরনের কর অব্যাহতির সুবিধা পাচ্ছে না।’

এনবিআরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,

‘অন্য সব ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের ন্যায় গ্রামীণ ব্যাংকে অনুরূপ কর অব্যাহতি সুবিধা প্রদানের লক্ষ্যে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর আওতায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এস আর ও নং ২০২-আইন/আয়কর/২০১২ ও এস আর ও নং ১১-আইন/আয়কর/২০১৫ প্রজ্ঞাপনগুলোর মাধ্যমে ১ জানুয়ারি ২০১১ হতে ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত এবং এস আর ও নং ১২১-আইন/২০১৬, তারিখ ০৪ মে ২০১৬ এর মাধ্যমে ০১ জানুয়ারি ২০১৬ হতে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কর অব্যাহতি প্রদান করা হয়।’

এনবিআরের ব্যাখ্যায় বলা হয়, ‘সমজাতীয় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় গ্রামীণ ব্যাংক অনুরূপ কর অব্যাহতি সুবিধা না পাওয়ায় বিদ্যমান বৈষম্য নিরসনে আয়কর আইন, ২০২৩ এর আওতায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন (এস আর ও নং ৩৩৯-আইন/আয়কর-৪৭/২০২৪, তারিখ ০৯ অক্টোবর ২০২৪) দ্বারা ৩১ ডিসেম্বর ২০২৯ তারিখ পর্যন্ত গ্রামীণ ব্যাংক কর্তৃক অর্জিত সব আয়কে শর্তসাপেক্ষে কর অব্যাহতি প্রদান করা হয়েছে।’

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে