বাংলাদেশ ব্যাংক থেকে ২৫০০ কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জুন ২০২৬, ১৬: ৪২
ইসলামী ব্যাংক পিএলসির লোগো

নগদ টাকার সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি মূলত ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়ে আবেদন করেছিল।

রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঈদের পর থেকে আন্দোলন চলছিল। পাশাপাশি ব্যাংকটি থেকে বড় অঙ্কের আমানত উত্তোলনের কারণে তারল্য চাপ তৈরি হয়।

পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তার আবেদন করে। তার মধ্যে প্রাথমিক ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হলো।

গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকে তারল্য সহায়তার ইঙ্গিত দেন। তিনি বলেন, আমানতকারীদের আতঙ্কের কিছু নেই এবং ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে। আমানত তুলতে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে ১১ মাসে খেলাপি ঋণ বেড়েছে ২৩%

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের জুনে এসব ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫২ হাজার ৭৫৫ কোটি টাকা। সে হিসাবে গত ১১ মাসের ব্যবধানে রাষ্ট্রায়াত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৩৫ হাজার ৯৪৬ কোটি টাকা। শতকরা খেলাপি ঋণ বেড়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ।

৫ দিন আগে

জনস্বার্থ রক্ষা করেই আইএমএফের নতুন কর্মসূচি: আমির খসরু

অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের নেওয়া আইএমএফের কর্মসূচি জনস্বার্থবিরোধী ছিল। ওই কর্মসূচিতে এমন কিছু শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের জন্য গ্রহণযোগ্য নয়। এ কারণেই বর্তমান সরকার সেই কর্মসূচি থেকে সরে এসেছে।

৫ দিন আগে

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী জানা গেছে, হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর এর জবাবে ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেয়।

৯ দিন আগে

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক সার্কুলারে জানায়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওই প্রজ্ঞাপনের আলোকে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

১০ দিন আগে