চেয়ারম্যান অপসারণের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে টানা তৃতীয় দিনের বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা। বুধবার (৩ জুন) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

মিছিল শুরুর আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সভাপতি নুরুল নবি মানিক বলেন, চেয়ারম্যান পদে খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের পর বাংলাদেশ ব্যাংকের কর্মীরা ব্যাংক থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল। কারণ সে সময় তিনি আগের সরকারের সময় আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। তাই এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করাটা ব্যাংকের জন্য হুমকি।

সরকারকে পরামর্শ দিয়ে নুরুল নবি বলেন, এ ব্যাংকটি যেন সুষ্ঠভাবে পরিচালিত হয়। এ জন্য নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করা হচ্ছে। এ ব্যাংকটি যাদের মাধ্যমে সমৃদ্ধি লাভ করেছিল, ব্যাংকের ম্যানেজমেন্টে তাদের দায়িত্ব তুলে দেওয়া হোক।

প্রসঙ্গত, নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের যোগদানের প্রথম দিন সোমবার থেকেই তার নিয়োগ বাতিলে আন্দোলন চালিয়ে যাচ্ছে ফোরামের সদস্যরা ওই দিন অবস্থান কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামান ব্যবহারের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন।

পরদিন মঙ্গলবার ফের আন্দোলনে নামেন ফোরামের সদস্যরা। এসময় তারা খুরশীদ আলমের পদত্যাগসহ সাতদফা দাবি উত্থাপন করেন। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন নিয়োগকৃত চেয়ারম্যান খুরশীদ আলম বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ ‘এস আলম’-এর সহযোগী।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসি-এর ৮৯৫তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

৪ দিন আগে

উচ্চ আমদানিনির্ভর পণ্য রপ্তানিতে মুদ্রা সংরক্ষণ সুবিধা দ্বিগুণ: বাংলাদেশ ব্যাংক

উচ্চ আমদানি উপাদান রয়েছে, এমন পণ্য রপ্তানিকারকদের রপ্তানি আয় থেকে এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব পণ্য রপ্তানিকারকরা প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের ১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারবেন। আগে এই হার ছিল ৭

৪ দিন আগে

শেয়ারবাজারে বড় দরপতন, বিক্রির চাপে সূচকের পতন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর ফলে উভয় বাজারের প্রধান মূল্যসূচকে উল্লেখযোগ্য পতন হয়েছে। একই সঙ্গে ডিএসইতে আগের কার্যদিবসে

৪ দিন আগে

আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৪৪ ডলার বা ১.৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.২৭ ডলারে লেনদেন হচ্ছে। মার্কিন বাহিনী ইরানের ওপর নতুন করে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। মূ

৪ দিন আগে