এবার থানচি বাজারের সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এবার দিনদুপুরেই বান্দরবানের থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের স্থানীয় শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ( ৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর ১টার দিকে তিনি বলেন, 'আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পৌঁছে বিস্তারিত জানাতে পারব।'

স্থানীয়রা জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে থানচি বাজার ঘিরে ফেলে ডাকাতরা। তারা ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে পড়ে।

থানচি বাজারের ২০০ থেকে ৩০০ গজের ভেতরেই রয়েছে থানচি থানা, একটি বিজিবি ক্যাম্প এবং থানচি বাজারের শেষ মাথায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চেকপোস্ট।

ব্যাংকের ভেতরে টাকা তুলতে যাওয়া একাধিক ব্যক্তি গণমাধ্যমকে জানান, ডাকাতরা পাঁচ মিনিটের মতো ব্যাংকের ভেতরে ছিল। এই সময়ের মধ্যে তারা গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে সব টাকা লুট করে নিয়ে চলে যায়।

তারা জানান, ভেতরে ঢুকেই ডাকাতরা নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেয় এবং গ্রাহক, কাউন্টার ও ভল্ট থেকে সব টাকা বস্তায় করে নিয়ে বের হয়ে যায়।

থানচি বাজারে ঘটনার সময় উপস্থিত বেশ কয়েকজন জানান, ডাকাতদের মধ্যে ১৫-২০ জন অস্ত্র নিয়ে বাজারের পাশে সাঙ্গু সেতুতে পাহারা দিচ্ছিল। একই সময়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে অন্তত ২০ জন করে ঢুকে পড়ে। তারা লুট করে আবার প্রায় একই সময়ে বের হয়ে যায়।

তারা আরও জানান, ঘটনার সময় ব্যাংকের সামনে বেশ কয়েকজন পুলিশ ও আনসার সদস্য ছিলেন। সশস্ত্র ডাকাতরা হাঁকডাক দিয়ে বাজারে ঢুকে পড়লে পুলিশ ও আনসার সদস্যরা পালিয়ে যান।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের রুমা উপজেলা প্রশাসন ভবনে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। পরে সোনালি ব্যাংকের শাখায় হামলা চালানো হয়। সে সময় ব্যাংকে আসা নতুন টাকা লুটের পাশাপাশি ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে