এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোখলেসুর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রকৌশলী মো. মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান করা হয়।

মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংকের অন্যতম একজন উদ্যোক্তা পরিচালক। এর আগে তিনি ব্যাংকের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। মোখলেসুর রহমান দেশের একজন সফল শিল্পোদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী। তিনি খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান ‘বিঅ্যান্ডটি গ্রুপ’র প্রতিষ্ঠাতা। তার দূরদর্শী নেতৃত্বে কনটেক কনস্ট্রাকশন লি:, বিঅ্যান্ডটি নিটওয়্যার, বিঅ্যান্ডটি ক্যাবলস্, বিঅ্যান্ডটি কোল্ড স্টোরেজ, বিঅ্যান্ডটি ডেভেলপমেন্ট, বিঅ্যান্ডটি মিটার, বিঅ্যান্ডটি ট্রান্সফর্মারস্, স্মার্ট মিটার, প্রি-স্ট্রেসড পোলস্, নেক্সাস সিকিউরিটিজ লি:, তুষার সিরামিকস্ লি:, পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্ট লি:, বিডি গেম স্টুডিও লি. প্রভৃতি প্রতিষ্ঠান গড়ে উঠে।

মোখলেসুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

দেশের শিল্প-বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অনবদ্য ভূমিকা রাখার পাশাপাশি তিনি বিশিষ্ট সমাজসেবী হিসেবে শিক্ষা-সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

উল্লেখ্য যে, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান পদে আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের মেয়াদান্তে মোখলেসুর রহমান স্থলাভিষিক্ত হন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৩ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৪ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৪ দিন আগে

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

৫ দিন আগে