ডেস্ক, রাজনীতি ডটকম

সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই আসলসহ মুনাফার টাকা পাওয়া যাবে। গ্রাহকের ভোগান্তি কমাতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এত দিন সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতে সময়ক্ষেপণসহ নানা ভোগান্তির শিকার হতেন গ্রাহকেরা। নতুন এ নির্দেশনার ফলে এ ভোগান্তি দূর হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলেছে, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ সময়মতো গ্রাহকদের কাছে পাঠানো নিশ্চিত করতে হবে। এ জন্য সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির তারিখেই মুনাফাসহ মূল অর্থ বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে গ্রাহকের হিসাবে জমা করতে হবে।
জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন সঞ্চয়পত্র, সঞ্চয় বন্ড বিক্রি ও বিক্রির পর অন্যান্য সেবা যথাযথভাবে দেওয়া হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে