দেশ ছেড়েছেন শেখ হাসিনার চাচা শেখ কবির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শেখ কবির হোসেন। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে গেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। শেখ হসিনার শাসন আমলে আর্থিক খাতসহ বিভিন্ন খাতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন তিনি।

ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, রোববার (৯ জুন) সকালে দেশ ছাড়েন শেখ কবির। তার বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কি না— এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ কবির হোসেন গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন। ২০১১ সাল থেকে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের একটানা সভাপতি ছিলেন।

সব মিলিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ২৩টি প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার শীর্ষপর্যায়ের নানা পদে ছিলেন শেখ কবির হোসেন। তার বিরুদ্ধে অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শেয়ারবাজারে সূচক ডুবছে, আস্থাও কমেছে— দায় নেবে কে?

একটি নিয়ন্ত্রক সংস্থার প্রধান যখন বাজারে ভালো কোম্পানির সংখ্যা অত্যন্ত সীমিত বলে মন্তব্য করেন, তখন সেটি বিনিয়োগকারীদের মনস্তত্ত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এমন একটি বাজারে, যেখানে দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের আস্থার সংকট রয়েছে।

৩ দিন আগে

বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে দেড়গুণ

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে খরচের এই সীমা আগের চেয়ে বেড়ে দেড়গুণ হয়েছে।

৩ দিন আগে

মার্কিন ফেডারেল রিজার্ভ থেকে কেন সোনা তুলে নিচ্ছে ইউরোপের দেশগুলো?

নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংকের মতে, লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে রাখা সোনা আধুনিক আন্তর্জাতিক বাণিজ্যের মানদণ্ড পূরণ করে। বিশ্ববাজারে কেনাবেচার জন্য এটি সবচেয়ে সহজলভ্য সোনাগুলোর একটি হওয়ায় সংকটের সময় ডিএনবি খুব দ্রুত তা কাজে লাগাতে পারবে।

৫ দিন আগে

সংসদে ব্যাংক রেজল্যুশনের সংশোধনী বিল উত্থাপন, ‘বিতর্কিত’ ১৮(ক) ধারা বিলুপ্ত

এর আগে এই বিলের ১৮(ক) ধারা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়, যেখানে এই ধারার ফলে রেজল্যুশন বা পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় আসা ব্যাংকের সাবেক শেয়ারহোল্ডারদের শেয়ার, সম্পদ ও দায়ের মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হতে পারত।

৬ দিন আগে
Advertisement