ট্রাম্পের চিঠির প্রতিক্রিয়া

ওয়াশিংটনের সঙ্গে চুক্তির অপেক্ষায় ঢাকা: প্রেস সচিব

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৩: ১২
চট্টগ্রাম প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি: ভিডিও থেকে

বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের চিঠিপ্রাপ্তির কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ঢাকা-ওয়াশিংটন দুই পক্ষের জন্য লাভজনক শুল্কচুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। এ নিয়ে আগামী ৯ জুলাই (বুধবার) আরেক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল সোমবার (৭ জুলাই) বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে তা কার্যকর করার ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সেই চিঠি পেয়েছে জানিয়েছে প্রেস সচিব বলেন, শুল্ক নিয়ে আলোচনা এখনো চলমান। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এই প্রতিনিধি দলে রয়েছেন।

তিনি আরও বলেন, 'ঢাকা ওয়াশিংটন ডিসির সঙ্গে একটি শুল্ক চুক্তির অপেক্ষায় রয়েছে, যা উভয় দেশের জন্য লাভজনক হবে বলে আমরা আশা করি।'

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে