ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হজ-ওমরাহ প্রস্তুতি ও দান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৬: ১৮
ইসলামী ব্যাংক পিএলসির লোগো

প্রযুক্তির কল্যাণে ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া এখন আরও সহজ ও সাবলীল হয়েছে। পবিত্র হজ ও ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রয়েছে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিম। এ ছাড়া ব্যাংকের ডিজিটাল দান বক্সের মাধ্যমে গ্রাহকরা নিরাপদে ও সরাসরি পবিত্র কাজে যুক্ত হতে পারবেন।

হজ-ওমরাহর জন্য মুদারাবা সঞ্চয়

হজ ও ওমরাহহ পালনে আগ্রহী ব্যক্তিরা মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট এবং মুদারাবা ওমরাহহ সেভিংস স্কিম এর মাধ্যমে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা করতে পারবেন। এই স্কিমগুলো গ্রাহকদের ধাপে ধাপে অর্থ সঞ্চয় করতে সাহায্য করে, যাতে ভিসা, বিমান ভাড়া, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ নির্বিঘ্নে পরিচালনা করা যায়।

হজ সেভিংস অ্যাকাউন্ট এক থেকে পঁচিশ বছর মেয়াদে খোলা যায়। গ্রাহক তার সামর্থ অনুযায়ী মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ নির্ধারণ করতে পারবেন। গ্রাহক যদি হিসাবের পূর্বনির্ধারিত মেয়াদের পূর্বেই হজ সম্পাদনে আগ্রহী হন, তাহলে তিনি তার মুদারাবা হজ সঞ্চয় হিসাবে জমাকৃত অর্থের সাথে ওই বছর নির্ধারিত হজ্জের টাকার অবশিষ্টাংশ জমা করে হজ পালন করতে পারবেন।

ওমরাহহ সেভিংসের ক্ষেত্রে এক থেকে বারো বছর মেয়াদে মাসিক কিস্তিতে অর্থ জমা করা যায়। ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি নিজ নামে, এবং অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে তার নামে পিতা-মাতা বা আইনগত অভিভাবক এই হিসাব খুলতে পারবেন।

পবিত্র হজ ও ওমরাহহ পালনের জন্য দীর্ঘমেয়াদি সঞ্চয় পরিকল্পনা ও সর্বোচ্চ মুনাফার সুবিধা দেয় এই স্কিমগুলো। উভয় হিসাবেই মুদারাবা পদ্ধতিতে সর্বোচ্চ মুনাফা দেওয়া হয়। জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ যেকোনো শাখা, উপ-শাখা, এজেন্ট আউটলেট এমনকি ইসলামী ব্যাংকের ‘সেলফিন অ্যাপে’র মাধ্যমেও ঘরে বসে এই হিসাবগুলো খোলা সম্ভব।

ডিজিটাল দান বক্স

ইসলামী ব্যাংকের ডিজিটাল দান বক্স আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মানুষের দান করার প্রক্রিয়াকে করেছে অনেক বেশি সহজ ও স্বচ্ছ। এই বিশেষ সেবার কল্যাণে নগদ টাকা ছাড়াই সেলফিন বা যেকোনো ব্যাংকিং অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে মুহূর্তেই সাদাকাহ বা অনুদান দেওয়া সম্ভব। এটি গোপনীয়তা রক্ষা করে, লেনদেন স্বচ্ছ রাখে এবং স্থানীয় মসজিদ, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও দাতব্য প্রতিষ্ঠানে দ্রুত অর্থ পৌঁছাতে সহায়তা করে।

এই ডিজিটাল সুবিধাটি সামাজিক উন্নয়নে গতি আনার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি দারুণ উদ্ভাবন হিসেবে স্বীকৃত। মূলত ধর্মীয় বিশ্বাস ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই সেবাটি মানবিক কাজে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে আরও বেশি উৎসাহিত করছে।

গ্রাহকরা সেলফিন, আই-ব্যাংকিং বা শাখা/এজেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মাসিক কিস্তি ও দানের টাকা জমা রাখার সুবিধাও পাচ্ছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রযুক্তির উৎকর্ষ ও আমানতদারিতার সংমিশ্রণে কেবল আর্থিক প্রতিষ্ঠানই নয়, বরং ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা পূরণের এক বিশ্বস্ত ঠিকানা হিসেবে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, পুঁজিবাজারে পতন

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেলের দাম বাড়ছে। এর মধ্যে সোমবার (২ মার্চ) এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই ব্রেন্ট ক্রুড ও নিম্যাক্স লাইট সুইট ওয়েল— দুই ধরনের তেলের দামই বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছিল। পরে তা কিছুটা স্থিতিশীল হলেও ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে।

৩ দিন আগে

এক ধাক্কায় তেলের ব্যারেল ৮০ ডলারে, পৌঁছাতে পারে শতকেও

আন্তর্জাতিক বাজারের তথ্য বলছে, একদিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের দাম ৮০ ডলারে পৌঁছেছে। বাজার বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ পরিস্থিতি স্তিমিত না হলে তেলের দাম ১০০ ডলারেও পৌঁছে যেতে পারে।

৩ দিন আগে

ইরানে হামলা: দেশে একদিনে দুবার বাড়ল সোনার দাম

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্য, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ২৭৮ ডলারে পৌঁছেছে। ফেব্রুয়ারি মাস জুড়েই এ দাম কিছুটা কমতির দিকে ছিল।

৪ দিন আগে

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে : অর্থমন্ত্রী

এসময় অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের ট্যাক্স বাড়াতে হবে। সেইসাথে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ যদি না হয় তাহলে দেশে কর্মসংস্থান হবে না। বিএনপি সরকারের বড় একটি কর্মসূচি হলো কর

৫ দিন আগে