ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও লোহিত সাগরের নৌপথে অনিশ্চয়তার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। রবিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৭ ডলারে দাঁড়িয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে দেখা দেওয়া সংশয় তেলের বাজারে এই নতুন অস্থিরতা তৈরি করেছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.৩০ জিএমটি সময় অনুযায়ী ব্যারেলপ্রতি ১০৬.৯৯ ডলারে স্থির হয়। যদিও দিনের মধ্যে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছিল, তবে সামগ্রিক অস্থিরতায় তা আবারও বেড়ে যায়। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌ-পথগুলোতে পণ্যবাহী জাহাজ চলাচলে অনিশ্চয়তার কারণেই তেলের বাজারে এই অস্থিরতা বিরাজ করছে।
তেলের দাম বাড়লেও এবং কূটনৈতিক অচলাবস্থা সত্ত্বেও সোমবার এশিয়ার শেয়ার বাজারগুলোতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সকালে লেনদেনের শুরুতে জাপানের প্রধান সূচক ‘নিক্কেই ২২৫’ শূন্য দশমিক ৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ‘কসপি’ ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেও এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা চুক্তির শর্ত এখনও চূড়ান্ত হয়নি। এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোর তেলের প্রধান রপ্তানি পথ ‘হরমুজ প্রণালী’ নিয়ে উদ্বেগ বাড়ছে।

প্রধান অতিথি ড. এ এফ এম মতিউর রহমান তার বক্তব্যে গুণগত ঋণ বিতরণ ও টেকসই উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ব্যবসায়িক সকল সূচকে সার্বিক পারফরম্যান্স বৃদ্ধির আহ্বান জানান।
২ দিন আগে
অনুষ্ঠানের শুরুতে দলগুলোর ওয়ার্ম-আপ পর্ব অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের পরিচিতি ও বক্তব্যে কর্পোরেট খেলাধুলার মাধ্যমে টিমওয়ার্ক, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন কর্পোরেট কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও সম্প্রীতি বাড়াতে সহায়ক।
২ দিন আগে
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ৩০.৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
৩ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে রপ্তানিকারকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, কম সুদে ঋণ পাওয়ায় দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে রপ্তানি বাণিজ্যে গতি বাড়বে। পুঁজির সংকট কমলে বৈশ্বিক মন্দার মধ্যেও শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া সহজ হবে। এতে শ্রমিক অসন্তোষও কমবে।
৩ দিন আগে