কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার পদুয়াবাজারে ১২ জন নিহতের ঘটনায় রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসন ৫ সদস্যের এবং রেলওয়ে কর্তৃপক্ষ বিভাগীয় ও জোনাল পর্যায়ে আরও দুটি কমিটি গঠন করে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই তিন কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিবারপ্রতি ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
তিন তদন্ত কমিটি গঠন
ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে গঠিত ৩টি কমিটির মধ্যে জেলা প্রশাসনের ৫ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে। এই কমিটিতে বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সদস্য করা হয়েছে। অন্যদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ ৬ জন করে সদস্য নিয়ে বিভাগীয় ও জোনাল পর্যায়ে আরও দুটি আলাদা কমিটি গঠন করেছে। বিভাগীয় কমিটির নেতৃত্বে রয়েছেন আনিসুর রহমান এবং জোনাল কমিটির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ সফিকুর রহমানকে।
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় পদুয়াবাজার রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনটি ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ১২ জন প্রাণ হারান। দুর্ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের কাজ চলছে।

পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
৬ দিন আগে
এর আগেও একাধিকবার রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার লাভ করে পাঞ্জেরী। দেশের অন্যতম শীর্ষ প্রকাশনা সংস্থা পাঞ্জেরীর এই ধারাবাহিক অগ্রযাত্রায় আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ী-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। গুণগত মান আর সৃজনশীলতার এই অনন্য যাত্রা অব্যাহত রাখার প্রতিশ্র
৬ দিন আগে
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭-২৭ মার্চ পর্যন্ত বন্দরে সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৮ মার্চ থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
৬ দিন আগে
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের দেশে আসন্ন ঈদযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। আমরা শান্তির পক্ষে। আশ
৮ দিন আগে