অনলাইনে রিটার্ন দাখিল ৩০ লাখ ছাড়াল

বাসস

চলতি কর বছরে আজ পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি কর বছরে আজ (৩১ ডিসেম্বর) পর্যন্ত ৩০ লাখের বেশী করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।

এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর্তৃক ২০২৫-২৬ কর বছরের জন্য www.etaxnbr.gov.bd  ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং ৩০ লাখের বেশী করদাতা ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন দাখিল করেছেন। লক্ষণীয়  যে, যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি, তারাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন।

গত আগস্ট মাসে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বর মাসে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবর মাসে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বর মাসে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং ডিসেম্বর মাসে অদ্যাবধি প্রায় ১০ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছর একই সময়ে ১০ লাখ ২ হাজার ২৯৮ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন। করদাতাগণের সুবিধার জন্য সরকার ইতোমধ্যে রিটার্ন দাখিলের তারিখ ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে। বর্ধিত সময়ের মধ্যে এ বছর ৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করবেন মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশাবাদী।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাগণের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে প্রেরণের মাধ্যমে আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে একটি প্রেরণ করা হচ্ছে এবং এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাগণও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। তাছাড়া, করদাতার পক্ষে তাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিগণও এ বছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।

কোনরূপ কাগজপত্র বা দলিলাদি আপলোড না করে করদাতাগণ তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ই-রিটার্ন সিস্টেমে এন্ট্রি করে সহজে কোনো ঝামেলা ছাড়া ঘরে বসেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে অনলাইনে আয়কর পরিশোধ করে ই-রিটার্ন দাখিল করে তাৎক্ষণিকভাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার পত্র এবং স্বয়ংক্রিয়ভাবে আয়কর সনদ প্রিন্ট নিতে পারছেন। দাখিলকৃত রিটার্নে কোনো ভুল হলে রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ই-রিটার্ন সিস্টেম থেকেই সংশোধিত রিটার্ন দাখিল করা যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে ২০২৫-২৬ কর বছরের সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।

ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজবোধ্য করার জন্য এনবিআর করদাতা এবং করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি তথা আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস এবং চার্টার্ড সেক্রেটারিজগণকে ও ই-রিটার্ন দাখিল প্রক্রিয়ার ওপর প্রশিক্ষণ দিয়েছে। ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য এনবিআর কর্তৃক স্থাপিত কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতাগণ ই-রিটার্ন  সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। এছাড়া,www.etaxnbr.gov.bd এর ইট্যাক্স সার্ভিস অপশন থেকে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যা লিখিতভাবে জানালে তার সমাধান পাচ্ছেন। অধিকন্তু, দেশের সকল কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প-ডেস্ক থেকে অফিস চলাকালীন সময়ে ই-রিটার্ন দাখিল বিষয়ক সকল সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

এনবিআর ব্যক্তি শ্রেণির সকল করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য বিনীত অনুরোধ করেছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আগস্টে ১৩.১৪% বাড়ল রপ্তানি আয়

আগস্টে রপ্তানির এই প্রবৃদ্ধির পর চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাস তথা জুলাই থেকে আগস্টে দেশ থেকে মোট ৯ দশমিক ১৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। সে হিসাবে বছরের ব্যবধানে তিন মাসে রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ।

২ দিন আগে

বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার কর নেই, এনবিআরের প্রজ্ঞাপন

বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে টার্নওভার কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুই কোটি টাকা থেকে চার কোটি টাকা পর্যন্ত টার্নওভারে দশমিক ৫ শতাংশ এবং চার কোটি টাকার বেশি হলে ১ শতাংশ হারে ন্যূনতম টার্নওভার কর দিতে হবে।

২ দিন আগে

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডে সম্মানিত ইয়াশা সোবহান

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন ও অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান।

৪ দিন আগে

২৬ হাজার কোটি টাকা মুনাফা, পারফরম্যান্স বোনাস পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক কর্মীরা

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে তাদের নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। পরের অর্থবছর তথা ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ বেড়ে হয় ২২ হাজার ৬২০ কোটি টাকা। সে হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফায় বড় উল্লম্ফন ঘটে, যার প্রবৃদ্ধি প্রায় ৪৮ শতাংশ। এরপর সদ্যসমাপ্ত অর্থবছরে এত বড় উল্লম্ফন না ঘট

৪ দিন আগে
Advertisement