ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা স্থগিত হওয়ায় ফের অস্থির হয়ে উঠেছে বিশ্ব তেলের বাজার। দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে কোনো সমাধান না আসায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা সাত দিনের মতো বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) লেনদেন শেষে দেখা গেছে, প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ১০৮ ডলার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিতে নতুন করে চাপের সৃষ্টি করছে।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, আগামী জুনে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের, সেশনেও এই তেলের দাম ২.৮ শতাংশ বেড়েছিল। এ নিয়ে টানা সাত দিন ব্রেন্ট ক্রুডের বাজারদর বাড়ল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও সমান্তরালভাবে বেড়েছে। জুনে সরবরাহের চুক্তিতে এই তেলের দাম ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৬.৯৬ ডলারে কেনাবেচা হচ্ছে। আগের কার্যদিবসেও ডব্লিউটিআই তেলের দাম ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার কোনো লক্ষণ না থাকায় সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূলত এই অনিশ্চয়তার কারণেই তেলের বাজারে এমন অস্থিরতা দেখা দিচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে।
রাজনীতি/এসআর

সাম্প্রতিক আর্থিক পারফরম্যান্সের তুলনায় এই লোকসান এখন ব্যাংকের অবস্থায় বড় ধরনের অবনতির ইঙ্গিত দিচ্ছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ইসলামী ব্যাংক মুনাফায় ছিল। এর মধ্যে ২০২৫ সালে ১৩৬ কোটি ৩৪ লাখ টাকা, ২০২৪ সালে ১০৮ কোটি ৭৮ লাখ টাকা এবং ২০২৩ সালে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করে ব্যাংকটি। এই
১৫ ঘণ্টা আগে
বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পটি চালু করে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়। প্রকল্
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে মোট ৭৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি
২ দিন আগে
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশের ওপর নতুন শুল্ক যুক্ত হচ্ছে না।
৩ দিন আগে