ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে একটি দল: মাহদী আমিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ৪৪
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। ফাইল ছবি

একটি রাজনৈতিক দল ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, গত এক সপ্তাহেই তারেক রহমানকে কেন্দ্র করে ছড়ানো ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেরাই নিয়েছে। একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

মাহদী আমিন বলেন, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে ওই দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণেই তারা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর কৌশল বেছে নিয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নির্বাচনি সফরের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফর করবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্বর্ণপদক’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কারটি প্রবর্তন করেছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

২ দিন আগে

বিরোধীদলের গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রের সৌন্দর্য: রিজভী

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সমালোচনা গঠনমূলক হওয়া বাঞ্ছনীয়, তবে সরকারকে বিপদে ফেলার উদ্দেশ্যে কোনো উদ্দেশ্যমূলক তৎপরতা চালানো হলে তা ষড়যন্ত্র হিসেবে গণ্য হবে।

২ দিন আগে

এনসিপিতে আরও তিন শতাধিক নেতাকর্মীর যোগদান

এ সময় নতুন সদস্যদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

২ দিন আগে

গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশ বারবার ফ্যাসিস্টমুক্ত হয়েছে: শামসুজ্জামান দুদু

শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র রক্ষায় এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে আওয়ামী সরকারের বিরুদ্ধেও দীর্ঘ সংগ্রামের ফলে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে।

৩ দিন আগে