প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহবান জানাই।’
নববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে এনসিপির বৈশাখী র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘সরকার গণভোটকে অমান্য করার চেষ্টা করছে। অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সঙ্গে বেইমানি করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেইগুলোকে বিল আকারে এনে আইনে পরিণত করবে।’
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘বিগত সময়ে পহেলা বৈশাখসহ অনেকগুলো উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। এখন সেই উৎসবগুলোকেও নাগরিক উৎসব হিসেবে উদ্যাপনের চেষ্টা করছি আমরা। একইসঙ্গে আমাদের সংস্কার এবং সাংস্কৃতিক মুক্তির লড়াই চলমান থাকবে।’
বাঙালি শুধু বাংলাদেশের নিয় পুরো পৃথিবীর উল্লেখ করে তিনি বলেন, ‘সব বাঙালির সাংস্কৃতিক কেন্দ্রের জায়গাটা হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশকেই এই বাংলার সভ্যতার বহু ভাষা বহু সংস্কৃতির কেন্দ্র হিসেবে ঐতিহ্যের ধারকবাহক হিসেবে কাজ করে যেতে হবে।’
এর আগে পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে এনসিপি। মিছিলটি শাহবাগ প্রদক্ষিণ করে ইস্কাটন রোডে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের আয়োজনে নাগরিক বর্ষবরণ ১৪৩৩ নামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।

জামায়াতের আমির দাবি করেন, জুলাই জাদুঘর জনগণের সম্পদ হলেও সেটিকে দলীয়করণের পথে নেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করছে।
২ দিন আগে
দলের জন্য নিজের ত্যাগের বর্ণনা দিয়ে শিল্পী বলেন, ‘মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছি। একজন শিল্পী গাইতে না পারলে তার কী বাকি থাকে বলুন? বাংলাদেশের মাটিতে কোথাও কোনো গান গাইতে পারিনি। আমার ক্যারিয়ার হারানো বা নিঃস্ব হয়ে যাওয়ার কি কোনো স্বীকৃতি আমি পেতে পারি না?’
২ দিন আগে
নাহিদ বলেন, আপনাদের প্রতি আহ্বান ও অনুরোধ থাকবে, আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বা জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার এবং জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।
২ দিন আগে
মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে জানিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’
২ দিন আগে