প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বার বার লড়াই করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য বার বার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগেছে। আর গণতন্ত্রের জন্য বিএনপি গত ১৫ বছর যে সংগ্রাম করেছে, তাতে নির্বাসিত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন।
আজ সোমবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সংস্কার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি। বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করা হয়েছে। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিঃসন্দেহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া হবে।
বিএনপি মহাসচিব বলেন, একটা অবিশ্বাস্য রকমের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। দলকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয় এবং এক হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়। আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি; ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করতে সহযোগিতা করা।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৬ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৬ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৬ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৮ দিন আগে