জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০০: ১৬
বুধবার জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। ছবি: বিএনপি মিডিয়া উইং

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। কবরের পাশে গাড়িতে বসেই তিনি দোয়া করে ফের বাসার পথে রওয়ানা হয়ে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান।

দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার গাড়ি জিয়াউর রহমানের কবরের পাশে পৌঁছে দাঁড়িয়ে যায়। এ সময় গাড়িতে বসেই খালেদা জিয়া দোয়া-দরুদ পড়েন এবং মোনাজাত করেন। প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করেন তিনি।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এ সময় গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনও ছিলেন।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়া সর্বশেষ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। এরপর কারাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আওয়ামী লীগ সরকারের সময় শর্তসাপেক্ষে কারাগারের বাইরে নিজ বাড়িতে থাকার সুযোগ পেলেও হাসপাতাল ছাড়া বাইরে কোথাও যেতে পারেননি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়া কারামুক্ত হয়ে দেশে ও যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন। দলের নেতারা বলছেন, শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠায় তিনি স্বামীর কবর জিয়ারত করলেন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া উইং জানায়, খালেদা জিয়া বুধবার রাতে জিয়াউর রহমানের কবর জিয়ারত কবরে কুরআন তেলওয়াত করবেন।

এ খবর ছড়িয়ে পড়লে কিছু সময়ের মধ্যেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি ঘিরে অবস্থান নেন। খালেদা জিয়া কবর জিয়ারত শেষে ফিরে যাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান নেন।

এদিকে খালেদা জিয়ার পূর্বঘোষণা ছাড়াই জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। তবে বিএনপি নেতারা বলছেন, স্বামীর কবর জিয়ারত একটি স্বাভাবিক ঘটনা। এর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংযোগ দেখছেন না তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

২১ ঘণ্টা আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

১ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

২ দিন আগে

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়: রুহুল কবির রিজভী

বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেক দিন এ দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

৪ দিন আগে