রাকসুর ২৩ পদের ২০টিতে শিবিরের জয়, হল সংসদেও নিরঙ্কুশ আধিপত্য

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। মোট ২৩টি পদের মধ্যে জোটের প্রার্থীরা ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সহ মোট ২০টি পদে বিজয়ী হয়েছেন।

বাকি তিনটি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। এছাড়া, ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এবং বিজ্ঞান সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা জয়ী হয়েছেন।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির, ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস (এষা)-কে এক হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঘোষিত আনঅফিশিয়াল ফলাফলে এই তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় সংসদের ফলাফলে দেখা যায়, ভিপি (সহসভাপতি): মোস্তাকুর রহমান জাহিদ (সম্মিলিত শিক্ষার্থী জোট),

জিএস (সাধারণ সম্পাদক): সালাউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য), এজিএস (সহ–সাধারণ সম্পাদক): এস এম সালমান সাব্বির (সম্মিলিত শিক্ষার্থী জোট), ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন (ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম)

সহক্রীড়া সম্পাদক: আশিকুল ইসলাম (সম্মিলিত শিক্ষার্থী জোট), সংস্কৃতি সম্পাদক: আবদুল্লাহ আল মামুন (সম্মিলিত শিক্ষার্থী জোট)

সহসংস্কৃতি সম্পাদক: রুবাইয়াত ইসলাম (সম্মিলিত শিক্ষার্থী জোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: তোফায়েল আহমেদ তোফা (স্বতন্ত্র), সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোজাহিদুল ইসলাম সায়েম (সম্মিলিত শিক্ষার্থী জোট), বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান মিয়া লস্কর (সম্মিলিত শিক্ষার্থী জোট), সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক: মোহাম্মদ নয়ন হোসেন (সম্মিলিত শিক্ষার্থী জোট), পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: আবদুল্লাহ আল মাসুদ (সম্মিলিত শিক্ষার্থী জোট), সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক: মাসুমা ইসলাম মুমু (সম্মিলিত শিক্ষার্থী জোট)।

এছাড়া চার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন-মোহাম্মদ দীপ মাহবুব, মোহাম্মদ ইমজিয়াল হক কামালী, সুজন চন্দ্র, এবি এম খালেদ।

সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে জয় পেয়েছেন-সালাউদ্দিন আম্মার, মুস্তাকুর রহমান (জাহিদ), ফাহিম রেজা, আকিল বিন তালেব, সালমান সাব্বির

হল সংসদেও শিবিরের আধিপত্য:

রাকসুর পাশাপাশি হল সংসদের শীর্ষ পদগুলোতেও শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট বিপুল ব্যবধানে জয় পেয়েছে। ঘোষিত ফলাফলে দেখা যায়, প্রায় সব পুরুষ ও নারী হলেই ভিপি, জিএস এবং এজিএস—তিনটি পদেই জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

পুরুষ হলগুলো:

মাদার বখশ হলে ভিপি মো. রুবেল আলি, জিএস ইব্রাহিম হোসাইন;

শেরে বাংলা ফজলুল হক হলে ভিপি রানা হোসাইন, জিএস তানজীল হোসাইন;

শাহ মখদুম হলে ভিপি শামীম পাটোয়ারী, জিএস বায়জিদ;

নবাব আব্দুল লতিফ হলে ভিপি নেয়ামত উল্যাহ, জিএস নুরুল ইসলাম শহীদ;

সৈয়দ আমির আলি হলে ভিপি নাঈম ইসলাম, জিএস সাব্বির ইসলাম;

শহীদ শামসুজ্জোহা হলে ভিপি আশিকুর রহমান, জিএস সোয়াইব হোসেন;

হবিবুর রহমান হলে ভিপি আহমাদ আহসান উল্লাহ ফারহান, জিএস আশিক শিকদার;

মতিহার হলে ভিপি তাজুল ইসলাম, জিএস আরিফুল ইসলাম;

সোহরাওয়ার্দী হলে ভিপি কাউসার হাবিব, জিএস সাচ্ছু হোসেন;

বিজয়–২৪ হলে ভিপি রাছেল মিয়া, জিএস ইমরুল হাসান মিশকাত।

নারী হলগুলো:

বেগম খালেদা জিয়া হলে ভিপি সাবরিনা মারজান, জিএস জারিন তাসনিম রিফা;

জুলাই–৩৬ হলে ভিপি সৈয়দা সমাপিকা আহমেদ সিমি, জিএস তাসফিয়া তাবাস্সুম;

রহমতুন্নেসা হলে ভিপি সাইফুন নাসিরা, জিএস হাবিবা আক্তার রিয়া;

মন্নুজান হলে ভিপি সুমাইয়া জাহান, জিএস তাসমেরি জাহান তন্বী;

রোকেয়া হলে ভিপি অর্পণা হক মুগ্ধ, জিএস লায়লা খাতুন;

তাপসি রাবেয়া হলে ভিপি মরিয়ম খাতুন, জিএস তাওহিদা আক্তার নির্বাচিত হয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

২ দিন আগে

সরকারের গঠনমূলক সমালোচনা করলে গণমাধ্যম এগিয়ে যাবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন; বিরোধীদল, তারা মুক্তকণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো, সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ

২ দিন আগে

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৩ দিন আগে

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

৩ দিন আগে
Advertisement