প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, সারা দেশে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণজাগরণে সরকার অবরুদ্ধ হয়ে পড়েছে। সরকার পতনের এক দফার আন্দোলনে জনগণের নৈতিক সমর্থন ও অংশগ্রহণে অনির্বাচিত সরকারের পতন অনেক নিকটবর্তী। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র বল প্রয়োগ করে সরকার আর বেশি দিন চলতে পারবে না। রক্তপাত পরিহার করে, জাতীয় সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ করাই হবে আওয়ামী লীগের রক্ষাকবচ। এক তরফা নির্বাচনের আয়োজন সরকারের দুঃস্বপ্নে পরিণত হবে।
সিপাহী গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিদ্যমান ঔপনিবেশিক শাসনব্যবস্থার কবর রচনা করে গণমুখী শাসন ব্যবস্থা প্রবর্তনের রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়েই সিপাহী গণঅভ্যুত্থান দিবসের চেতনাকে লালন করতে হবে। যারা ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালন করে তারা সিপাহী গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মর্মবস্তুকে উপেক্ষা করে বিভ্রান্তি সৃষ্টি করছে।
জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম শামছুল আলম নিক্সনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি মিজান উর রশিদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান মুন্সি, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, সহসম্পাদক সুমন খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, ১৯৭৫ সালের ঘটনা বহুল নভেম্বরে যে বিশৃঙ্খলা, অরাজকতা বিরাজ করেছিল, সে অবস্থা থেকে উত্তরণের জন্য এবং উপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে কর্নেল আবু তাহের ঐতিহাসিক সিপাহী গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলেন।

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে