লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৬: ৩০
ছবি: বিএনপি'র মিডিয়া ছেলের সৌজন্যে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বেলা ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে থাকা একজন ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও রাজনীতি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা করার পর তাকে লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি করা হতে পারে। এ জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। লন্ডনে পৌঁছানোর আগে প্রায় আট ঘণ্টার ভ্রমণে কাতারের দোহায় যাত্রাবিরতি করেন তিনি। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সেখানে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

খালেদা জিয়ার লন্ডনযাত্রা নিয়ে মঙ্গলবার বিকেল থেকেই তার সমর্থক ও দলের নেতাকর্মীরা গুলশানে সমবেত হতে শুরু করেন। সন্ধ্যার পর দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছান। গণমানুষ ও বিএনপির নেতাকর্মীরা গুলশান ও বিমানবন্দরের পথে বিদায় জানাতে রাস্তার দুপাশে জড়ো হয়েছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে