প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির পর আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব কারাবন্দির মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামী ৮ ও ৯ নভেম্বর এ কর্মসূচি পালন করবে।
সোমবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। একই সঙ্গে বিরোধীদলের লোকদের গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। এ অবস্থা থেকে দেশকে বাঁচানো এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৮ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ১০ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের তৃতীয় দফা নতুন কর্মসূচি ঘোষণা করছি।
ঘোষিত কর্মসূচি সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান।
রাজধানীতে গত ২৮ অক্টোবর সমাবেশ করার একদিন পর গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জামায়াত। এরপর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেয় দলটি।
দ্বিতীয় দফায় জামায়াত ৫ থেকে ৬ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেয় দলটি। যা রোববার সকাল ৬টায় শুরু হয়েছে, শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে