প্রতিবেদক, রাজনীতি ডটকম

পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়াকে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তাকে স্মরণ করেন তিনি। ছবিতে দেখা যায়, এক বৈশাখী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করছেন মির্জা ফখরুল, আর পেছনে বসে তা মনোযোগ দিয়ে শুনছেন খালেদা জিয়া।
ছবির ক্যাপশনে মির্জা ফখরুল লেখেন, 'এদিন ছিল একটি পহেলা বৈশাখের অনুষ্ঠান। আমি আবৃত্তি করেছিলাম। ম্যাডামকে সব সময় খুব মনে পড়ে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।'
এর আগে পৃথক এক বিবৃতিতে দেশবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, নববর্ষের এই উৎসব বৈরিতা ও দ্বন্দ্ব ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সংহতির বন্ধন দৃঢ় করার বার্তা দেয়।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনের এক আনন্দময় ও তাৎপর্যপূর্ণ উৎসব। নতুন বছর মানেই অতীতের ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও কর্মপ্রেরণায় সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার।

জামায়াতের আমির দাবি করেন, জুলাই জাদুঘর জনগণের সম্পদ হলেও সেটিকে দলীয়করণের পথে নেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করছে।
২ দিন আগে
দলের জন্য নিজের ত্যাগের বর্ণনা দিয়ে শিল্পী বলেন, ‘মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছি। একজন শিল্পী গাইতে না পারলে তার কী বাকি থাকে বলুন? বাংলাদেশের মাটিতে কোথাও কোনো গান গাইতে পারিনি। আমার ক্যারিয়ার হারানো বা নিঃস্ব হয়ে যাওয়ার কি কোনো স্বীকৃতি আমি পেতে পারি না?’
২ দিন আগে
নাহিদ বলেন, আপনাদের প্রতি আহ্বান ও অনুরোধ থাকবে, আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বা জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার এবং জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।
২ দিন আগে
মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে জানিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’
২ দিন আগে