বিএনপির বিরুদ্ধে জনগণও ব্যবস্থা নেবে: তথ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের টাকা দিয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। এটি কোনো রাজনীতি নয়, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। যারা এ কাজ করছেন, এর সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে কেবল সরকার নয়, জনগণও ব্যবস্থা নেবে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যাদের গ্রেপ্তার করা হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যেসব নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের আগুন সন্ত্রাসের হুকুমদাতা, হোতা ও অর্থদাতা হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে। ওয়ার্ড পর্যায়ে টেলিফোন করে বিএনপি নেতারা, বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন (তারেক রহমান) বলছেন আগুন সন্ত্রাস চালাতে। এগুলোর তথ্যপ্রমাণ আমাদের আছে।

ড. হাছান বলেন, তারা (বিএনপি) এতদিন সবকিছু করেছেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, হাসপাতালে হামলা চালিয়েছে ও পুলিশ হত্যা করেছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কয়েক লাখ নেতাকর্মী দেড় কিলোমিটার দূরে ছিলেন। একজনও তাদের সমাবেশের দিকে যাননি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে