মধ্যরাতেই লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এএফপি ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর কিংবা আগামীকাল শুক্রবার ভোরে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বেলা ২টা ৫০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাচাই করে লন্ডনে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্স তারা সরবরাহ করতে প্রস্তুত।

গত ১২ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের একটি সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ফুসফুসের সংক্রমণ কিছুটা কমলেও হৃদ্‌যন্ত্রের জটিলতা এখনো বজায় রয়েছে।

বুধবার রাতেই চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় এসে খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করেন এবং তার সর্বশেষ পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

সবশেষ তথ্য অনুযায়ী, বিশেষজ্ঞদের পরামর্শে দ্রুত তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে উন্নত চিকিৎসার সুযোগ বাড়ে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার— এনসিপিকে ইঙ্গিত করে মাহফুজ

পোস্টে একটি রাজনৈতিক দলে নিজের ভূমিকা অস্বীকার করার অভিযোগ তুলে তিনি এমন মন্তব্য করেন, যা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করেই করা হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

১ দিন আগে

ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ ফ্যাসিবাদীই বলবে: শফিকুর রহমান

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

জুলাই যোদ্ধাদের ওপর ‘হামলা’র অভিযোগ, রাষ্ট্রীয় অনুষ্ঠান ত্যাগ আখতারের

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে নীরবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

১ দিন আগে

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা জোর করে ক্ষমতায় টিকে থাকলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে বলে জানান তিনি।

১ দিন আগে