নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বিশ্বাস করে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন। নির্বাচন কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গেছে। নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যারা মাঠে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন, তারা কৌশলগত কারণে বলছেন—এ বিষয়ে আমার মন্তব্য করার কিছু নেই।”

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ৮৪ দফার মধ্যে অনেকগুলোতেই সব দলের ঐকমত্য হয়েছে, তবে ১৫টি বিষয়ে বিভিন্ন দল নোট অব ডিসেন্ট দিয়েছে। এর মধ্যে বিএনপি দিয়েছে ১০টি।

তিনি বলেন, “জুলাই সনদে উত্থাপিত যেসব দফায় ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়ন কীভাবে হবে সেটি এখন জরুরি। আর যেখানে ভিন্নমত রয়েছে, সেগুলোর সুরাহা নিয়েও ভাবতে হবে। আলোচনার মধ্য দিয়েই একটা সমাধান সম্ভব বলে আমরা বিশ্বাস করি।”

সংবিধান সংশোধন প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সনদে এমন কিছু প্রস্তাব এসেছে যা অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তবে সংবিধান সংশোধনের বিষয়গুলো নির্বাচিত সংসদকে তাদের মেয়াদের প্রথম দুই বছরের মধ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল। কিন্তু নতুন খসড়ায় সেটি অনুপস্থিত।”

সালাহউদ্দিন আহমদ সতর্ক করে বলেন, “জুলাই সনদকে সংবিধানের ওপরে জায়গা দেওয়ার সুযোগ নেই। কোনো ডকুমেন্টই সংবিধানের ঊর্ধ্বে হতে পারে না। যদি সেটি করা হয়, তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির তৈরি হবে।”

তিনি আরও বলেন, “আগের খসড়ায় বলা হয়েছিল সংসদ নির্বাচনের পরবর্তী দুই বছরের মধ্যে সনদ বাস্তবায়ন করা হবে। নতুন সনদে সেই বিষয়টি নেই। তাছাড়া সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না—এটিও সঠিক হয়নি।”

সালাহউদ্দিন বলেন, বিএনপি জুলাই সনদের কিছু বিষয়ে আরও নমনীয় হতে পারে। বিশেষ করে সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো বিষয়ে দুই, তিনটি আপস আসতে পারে।

আগামী ২০ আগস্ট বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিক মতামত জমা দেওয়া হবে। আর ২৫ আগস্ট থেকে কমিশনের আলোচনায় আনুষ্ঠানিকভাবে যোগ দেবে দলটি।

সর্বশেষে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা থাকলেও আলোচনার মধ্য দিয়েই সমাধান সম্ভব। আমরা সে আলোচনায় অংশ নেব।”

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে