বেগম জিয়া শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করেছেন: নজরুল ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৯: ২৪
নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

দেশের উন্নয়ন আর অগ্রগতি শ্রমিকদের ওপর নির্ভর করে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

শনিবার বিকালে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী ছিলেন। তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। জিয়াউর রহমান নিজেকে শ্রমজীবী বলে ঘোষণা দিয়েছিলেন এবং শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন, বেগম জিয়াও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

বিএনপির এ নেতা বলেন, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করি এবং তাদের মতোই কাজ করার শক্তি যেন দেন সৃষ্টিকর্তা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমানের উন্নয়ন ভাবনার সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা

শোভাযাত্রায় তারেক রহমানের উন্নয়ন ভাবনা, তরুণদের কর্মসংস্থান, কৃষি ও পল্লী উন্নয়ন, জনকল্যাণ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এতে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

১৬ ঘণ্টা আগে

বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল কবির রিজভী

বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে প্রথমে প্রস্তুতি নিতে হয়, প্রশাসনকে গুছিয়ে নিতে হয় এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ‘ইমপ্লিমেন্টিং ইন্সট্রুমেন্ট’ প্রস্তুত করতে হয়। এই প্রস্তুতি পর্বে সময় লাগে। পরবর্তী ছয় মাসে কর্মসূচিগুলো আরও জোরালোভাবে এগিয়ে যাবে এবং সফলভাবে বাস্

১৮ ঘণ্টা আগে

নিত্যপণ্যের দাম না কমালে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে আপস করে নয়াদিল্লি সফর করলে জনগণ বুঝে নেবে তারেক রহমান খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতি করেন না।’

১৯ ঘণ্টা আগে

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের খবর ভারতীয় গণমাধ্যমে

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হয়ে উঠতে পারে।

১ দিন আগে