ডাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার— যা আছে ১০ দফায়

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৬: ৪০
(বাঁ থেকে) ডাকসুকে ছাত্রদলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল। আবিদ-হামিম-মায়েদ পরিষদের এই ইশতেহারে স্থান পেয়েছে শিক্ষা ও গবেষণাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক সময়ের উপযোগী একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি।

এ ছাড়া নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের ক্ষমতায়নের অঙ্গীকার রয়েছে এই ইশতেহারে। রয়েছে পরিবেশ ও প্রকৃতির দিকে মনোযোগী হওয়ার কথা। শিক্ষার্থীদের নিরাপত্তা, সুরক্ষা ও আধুনিক সময়ের উপযোগী জীবনযাপনের জন্য কাজ করার অঙ্গীকারও করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে কলাভবনসংলগ্ন ঐতিহাসিক বটতলায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারটি পাঠ করেন ছাত্রদল মনোনীত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

ডাকসু নির্বাচন সামনে রেখে ছাত্রদল যে ইশতেহার ঘোষণা করেছে সেই পূর্ণাঙ্গ ইশতেহারটি পড়ুন এখানে—

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম, সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল কেন সবার পছন্দ?

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দলের মহাসচিবের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরাও তাকেই রাষ্ট্রপতি পদে যোগ্যতম ও বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।

১ দিন আগে

‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক যোগাযোগের অংশ: তথ্য উপদেষ্টা

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘বাংলাদেশের ডিজিএফআই প্রধান যেমন কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন, সেরকম সরকারি সফরে ‘র’ প্রধান এবার ঢাকায় এসেছেন। এটা দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ।’

১ দিন আগে

জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার খাতিরেই রাষ্ট্রপতি প্রার্থী: জামায়াত

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘এখানেও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায়, তাহলে গণতন্ত্র চর্চা হচ্ছে না। আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারার রাজনীতিকে নিয়ে যেতে চাই। দেশকে পরিচালনা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।’

২ দিন আগে

জ্বালানি খাত ‘মাফিয়াদের হাতে’ তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে: এনসিপি

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরে সোমবার (১০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

২ দিন আগে