নির্বাচন ভণ্ডুলে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতিমন্ত্রী রোববার দিনাজপুরের বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিরল উপজেলা যুবলীগ আয়োজিত যুব ও তারুণ্যের সমাবেশে বক্তব্য দেন। ছবি: সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে অন্তর্জাতিক ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল করতে চায়। শোনা যাচ্ছে, নির্বাচনের তফসিল হলে নাকি বাংলাদেশকে জ্বালিয়ে দেয়া হবে।

প্রতিমন্ত্রী রোববার দিনাজপুরের বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিরল উপজেলা যুবলীগ আয়োজিত যুব ও তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে আবার নতুন করে বিদেশি বেনিয়াদের, সাম্রাজ্যবাদী শক্তির খপ্পরে পরে বাংলাদেশে সন্ত্রাসবাদ কায়েম করা হচ্ছে। তবে তা হতে দেয়া হবে না।

প্রতিমন্ত্রী বলেন, অবরোধ দেয়া হচ্ছে, এই অবরোধ বাংলার মানুষ মানে না। কেউ নির্বাচন ভণ্ডুল করতে পারবে না। সব জায়গায় একই স্লোগান নৌকা নৌকা।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজকে আবার নতুন করে বিদেশি বেনিয়াদের, সাম্রাজ্যবাদী শক্তির খপ্পরে পরে বাংলাদেশে সন্ত্রাসবাদ কায়েম করা হচ্ছে। কারণ সাম্রাজ্যবাদী শক্তিরা বাংলাদেশকে আফগানস্তান, লিবিয়া, সিরিয়া, ইরাক বানাতে চায়। ওই দেশগুলোতে যে অবস্থান এখন সেই রকম একটি অবস্থা এ দেশেও তৈরি করতে চায়।

তিনি বলেন, আমরা দেখেছি, মানবতা যখন মুখ থুবড়ে পরেছে, ওই ফিলিস্তিনে নারী-শিশুদের হত্যা করার মধ্য দিয়ে। কিন্তু সেখানে মানবতার কথা বলা হয় না। এ দেশে এসে মানবতার কথা বলা হয়। কিন্তু ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, এটা বাংলাদেশে হতে পারবে না। বাংলাদেশের মানুষ হতে দিবে না।

তিনি বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা এককালে সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করেছে। সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাকে পরাজিত করেছে। সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে ছোবল মারতে চায়। বাংলাদেশকে কলোনীতে পরিণত করতে চায়। এটা হতে দেয়া যাবে না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি।

বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজকে যুবকরা, তরুণরা মনে করে, আজকের বাংলাদেশ শেখ হাসিনার কাছে নিরাপদ। তারা নিজেদের কর্মক্ষম করে গড়ে তোলার জন্য নিজেদের তৈরী করছে।

মংলা সমুদ্রবন্দরকে আপগ্রেড করা হয়েছে উল্লেখ করে নৌপ্রতিমন্ত্রী বলেন, গতকালকে প্রধানমন্ত্রী গভীর সমুদ্র বন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। পায়রা বন্দরের কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশে কয়েকটি নদী বন্দর ছিল, আগামীকালকে সেই সাতক্ষীরার বসন্তপুর নদীবন্দর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে ৪৫টি নদী বন্দর উদ্বোধন হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বিরল উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিকি সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে