প্রতিবেদক, রাজনীতি ডটকম

দলের নেতা-কর্মী, গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সমমনা দলের নেতাদের সরকারের উস্কানির ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শুক্রবার সন্ধ্যায় রিজভী আহমেদ বলেন, আবারও দেশে একতরফা নির্বাচনের পায়তারা চলছে। আওয়ামী দলদাস নির্বাচন কমিশন, আওয়ামী দলদাস পুলিশ ও দলদাস প্রশাসন সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। আমরা সারাদেশ থেকে খবর পাচ্ছি, বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতে দলদাস আওয়ামী প্রশাসনকে নিয়ে এক অভিনব কর্দয মিশনে নেমেছে সরকার।
সরকারের উস্কানির মধ্যে দলের নেতা-কর্মী বা গণতান্ত্রিক যেসব রাজনৈতিক দল ও সমমনা দল অংশ গ্রহণ করছেন প্রত্যেককে সতর্ক কোথাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উস্কানির মুখে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করবেন। এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে এবং রোববার ভোর থেকে ৪৮ ঘন্টার যে অবরোধ রয়েছে তা হবে শান্তিপূর্ণ অবরোধ।
রিজভী বলেন, আমাদের আন্দোলন হচ্ছে জনগণ যাতে তার পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে। এই আন্দোলন আদর্শের আন্দোলন, এটা জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন, বিবেকবান মানুষের বেড়ে উঠার বিকশিত হওয়ার আন্দোলন। এই আন্দোলনে যারা সমর্থন দেবে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা মানুষের স্বাধীনতার পক্ষে তারা প্রত্যেকেই এই গণতান্ত্রিক আন্দোলনে সারথী হিসেবে থাকবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গতকাল (বৃহস্পতিবার) সমাপ্তি ঘটেছে নিশিরাতের ভোট ডাকাতির জাতীয় সংসদের অধিবেশন। পাঁচ বছর ধরে এমপিরা সংসদে দাঁড়িয়ে কেবল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে নিয়ে মিথ্যাচার, খিস্তিখেউর ও কুৎসা করেছে। তারা সাধারণ জনগণের জন্য কল্যাণকর কিছুই করেনি।
তিনি বলেন, মোট ২৭২ দিনের কার্যদিবসের এই সংসদকে আওয়ামী দলীয় আড্ডাবাজির আখড়ায় পরিণত করা হয়েছে। ৫ বছর ধরে এই অবৈধ সংসদে ১৬৫ টি বিল পাস করেছে তার প্রায় সবই গণবিরোধী।
রিজভী জানান, গত ২৪ ঘন্টায় দেশে মোট ২৯২ জনের অধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে এবং মিথ্যা বানোয়াট মামলায় মোট ১ হাজার ৪৫ জনের অধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি যে হবিগঞ্জে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিএনপি কত রক্ত ঝরা
১৭ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে
সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে