এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৬: ২৪
মুহাম্মদ রাশেদ খাঁন। ছবি: ফেসবুক পেজ

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় তাদের জোটসঙ্গী জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে অংশ নেওয়া এই প্রার্থী দাবি করেছেন, অতীতের অনুরূপ ঘটনার মতো এবার জামায়াতের পক্ষ থেকে কোনো বিবৃতি বা বিক্ষোভ কর্মসূচি দেখা যায়নি।

মঙ্গলবার (৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “জামায়াত-শিবির এখনো পর্যন্ত এনসিপির ওপর ককটেল হামলা নিয়ে বিবৃতি দেয়নি, অতীতের ন্যায় সঙ্গে সঙ্গে বিক্ষোভ মিছিলও বের করেনি।”

তিনি আরও দাবি করেন, হামলার ঘটনার পর জামায়াত-শিবিরের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন তুলে ‘ফ্রেমিং’ করার চেষ্টা করা হচ্ছে। তার ভাষায়, “জামায়াত শিবিরের আরও নোংরা ফ্রেমিং দেখেন, তারা বলছে, প্রোগ্রাম হওয়ার কথা ছিলো ৬.০০ টায়, কিন্তু তারা আনুমানিক ১০.০০ টায় কেন আসলো? এছাড়া তারা যেহেতু দেখলো বিদ্যুৎ নাই, এই অবস্থায় অনেকটা অন্ধকারের মধ্যে কেন প্রোগ্রাম শুরু করলো? প্রয়োজনে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে বিদ্যুৎ অফিসে কল করিয়ে তারপরে প্রোগ্রাম শুরু করতে পারতো ইত্যাদি। এছাড়া জাশি আরও ফ্রেমিং করছে, প্রোগ্রামের পরপরই দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। যাদের মধ্যে অতীতে সংঘর্ষ ও একে-অপরকে বিরুদ্ধে মামলা দিয়ে জেল পর্যন্ত খাটিয়েছে! তাদেরকে সন্দেহের বাইরে রাখা যায় না!' এগুলো সব জাশির ফ্রেমিং!”

রাশেদ খাঁন আরও লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

পোস্টের শেষাংশে তিনি বলেন, “এনসিপির বসন্তকে জাশি (জামায়াত-শিবির) নিজের রাজনৈতিক অস্তিত্বের জন্য গুটিবসন্ত মনে করছে!”

তবে রাশেদ খাঁনের এসব বক্তব্যের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৮ ঘণ্টা আগে