ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে : সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যে দলগুলো পিআরের কথা বলেছিল তারা আজ মাঠে নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্ত দানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। আমরা মুক্ত হয়েছি। আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) ১৪ বছর পর কক্সবাজারের নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ দেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ। উন্নয়নের প্রতীক ধানের শীষ। আমি এই ধানের শীষে আপনাদের ভোট চাই।’

তিনি আরো বলেন, ‘এ দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। এ দেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ, গণতন্ত্রের দল বিএনপি। গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া। তিনি আজ অসুস্থ। তাকে জেলখানায় আটকে রাখা হয়েছিল, কিন্তু আপস করেননি। তিনি এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং লড়াই-সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।’

এর আগে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার খুটাখালীর পীর সাহব মৌলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রসঙ্গত, ২০০১ সালে কক্সবাজার-১ (চকরিয়া, পেকুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সালাহউদ্দিন আহমদ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে’

জাতীয় ঐক্যে অটুট থাকার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে অটুট থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যেকোনো মূল্যে আমরা অর্থবহ করবো, বিশ্বাসযোগ্য করবো।

২ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফখরুলসহ বিএনপির ৩ শীর্ষ নেতা

বিএনপি মহাসচিব ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

৪ ঘণ্টা আগে

হাদির ওপর হামলা: সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

রিজভী প্রশ্ন তোলেন, ‘ভয়াবহ বিভীষিকা পেরিয়ে সবাই যে অন্তর্বর্তী সরকারের সমর্থন দিলো, তারা কেন ব্যর্থ হলো? চট্টগ্রামের ঘটনার পরও সরকার কেন সতর্ক হলো না?’

৪ ঘণ্টা আগে

প্রাণনাশের হুমকির কথা জানিয়েছিলেন হাদি, ছিল হামলার আগাম ‘সতর্কবার্তা’ও

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন তেমনই এক জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন হাদি। তার গত কয়েক মাসের ফেসবুক স্ট্যাটাসসহ বক্তব্য বলছে, এর আগেও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তার শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, হামলার জন্য তৈরি করা তালিকায় পর্যন্ত নাম ছিল হাদির।

১৬ ঘণ্টা আগে