ঢাকায় তারেক রহমানের মনোনয়নপত্র জমা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন। আজ সেখানেও তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও প্রধান নির্বাচনি এজেন্ট এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে চিলেন সহকারী সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও তানভীর আহমেদ রবিনসহ পাঁচজন।

পরে আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা জনগণের কাছে দোয়া চাই। এ নির্বাচনি এলাকা থেকে বিপুল ভোটে দলমত নির্বিশেষে সবার ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে দেশের সংকট উত্তরণে সচেষ্ট হবেন।’

তারেক রহমান ঢাকা-১৭ আসনে কেন প্রার্থী হয়েছেন, এ বিষয়ে আব্দুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনে আগেও উনারা ভোটার ছিলেন, যখন বাসা ক্যান্টনমেন্টে ছিল। এ এলাকার প্রতি তার আলাদা একটা টান রয়েছে। শেষ মুহূর্তে সবার অনুরোধে তিনি এ আসন থেকে প্রার্থী হয়েছেন।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবারই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে