ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের মোকাবেলা করতে হবে: দুলু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ফ্যাসিবাদরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য আমাদের একত্রে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। সে জন্য যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে ফ্যাসিবাদরা সেই সুযোগ পাবে না।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘মহল্লায়-মহল্লায় আমাদের পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই যেন ফ্যাসিবাদ ঘুরে দাঁড়াতে না পারে। তাই নিজেদের মধ্য বিভেদ সৃষ্টি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।’

জিয়াউর রহমান ও তারেক জিয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ৫০ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কেউ কথা বলেননি। তাকে নিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাও কোনো কটূক্তি করতে সাহস করেননি। তিনি তার সারা জীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়েও মিথ্যা, অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। বিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ দেশের অস্থিতিশীল পরিস্থিতি দূর হবে না। এ জন্য দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।

সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। প্রতিবাদ সমাবেশে বক্তব্যে দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বিএনপি নেতা নাসিম উদ্দীন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে