‘খাই খাই’ বন্ধ করেন, মনে হয় দলটা খেয়ে ফেলবেন— বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রফিকুল ইসলাম জামাল ও তার ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ছবি: ফেসবুক থেকে

নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জুলাইয়ে ক্ষমতাচ্যুত ও রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে তার বিনিময়ে আর্থিক সুবিধা লাভের তীব্র সমালোচনা করেছেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেছেন, অন্তত এখন যেন তারা ‘খাই খাই’ বন্ধ করেন। তা না হলে পদ পেলেও কেউ নেতা হতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলের এক পোস্টে এই বিএনপি নেতা এসব কথা বলেন। পোস্টের কমেন্টে অনেকেই এই সংসদ সদস্য বিএনপি নেতার স্পষ্ট বক্তব্যের ভূঁয়সী প্রশংসা করেছেন।

রফিকুল ইসলাম জামাল লিখেছেন, ঝালকাঠির বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন— আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময় খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকলাতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন।

‘শেষ পর্যন্ত টাকার বিনিময় আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটা খেয়ে ফেলবেন,’— এ কথাও ফেসবুক পোস্টে লিখেছেন রফিকুল ইসলাম জামাল।

গত ৫ আগস্ট ছিল জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় আসা ও বর্তমানের রাজনৈতিক পরিস্থিতির জন্য জুলাই অভ্যুত্থানকে বড় কৃতিত্ব দেন ঝালকাঠি-১ আসনের এই সংসদ সদস্য। সেই বর্ষপূর্তির দিনেও জুলাই অভ্যুত্থানের শহিদদের যারা স্মরণ করতে পারেননি, তাদের প্রতি উষ্মা প্রকাশ করেছেন।

রফিকুল ইসলাম জামাল লিখেছেন, ‘লজ্জা থাকা উচিত, যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই ৩৬ জুলাই শহিদদের জন্য ৫ আগস্ট একটু দোয়া-মোনাজাত করতে পারেননি!’

‘শুধু নেতা হতে পদ চাই’ এমন মানসিকতা থাকলে ‘খুব দ্রুতই দল থেকে ঝরে পড়বেন’— লিখে পোস্ট শেষ করেছেন বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

স্থানীয় সংসদ সদস্যের এই ফেসবুক পোস্ট ঝালকাঠি বিএনপির রাজনৈতিক অঙ্গনে সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, স্থানীয় রাজনীতিতে সুবিধাভোগীদের জন্য একটি সংসদ সদস্যের একটি হুঁশিয়ারি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাজপথে ‘ফ্যাসিস্টের ভাষা’য় হুমকি দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দাবি নিয়ে সংসদে এসে কথা বলেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেভাবে বিশৃঙ্খলা করা হয়েছে তাকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।’

৫ ঘণ্টা আগে

সেপ্টেম্বর-অক্টোবরে ‘লং মার্চ’, নভেম্বরে ১১ দলীয় ঐক্যের ‘মহাসমাবেশ’

গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে ‘লং মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। লং মার্চ কর্মসূচি শেষে আগামী নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ করবে জোটটি।

১ দিন আগে

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহিদদের অসম্মান করেছে ভারত: রিজভী

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি।

১ দিন আগে

পল্টনে ১১ দলীয় জোটের অবস্থান কর্মসূচি

রাজধানীর পল্টনের এ কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন এবং সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন।

১ দিন আগে