বিএনপি-জামায়াত এদেশে শান্তি চায় না: শেখ পরশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার ঢাকা-৮ আসনের বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যুবলীগের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন শেখ ফজলে শামস্ পরশ। ছবি: সংগৃহীত

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি-জামায়াত এদেশে শান্তি চায় না, তারা মুক্তিযোদ্ধার সন্তান, পুলিশকে হত্যা করেছে। তারা জনগণের ওপর অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে। তারা এদেশের মানুষকে শত্রু ভাবে।

রোববার ঢাকা-৮ আসনের বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যুবলীগের এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অন্তর্গত সংসদীয় আসনভিত্তিক এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

পরশ বলেন, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রার মাধ্যমে সারা দেশে একটি বার্তা পৌঁছে গেছে। আপনারা দেখেছেন বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সন্ধ্যার পরে গাড়িতে অগ্নিসংযোগ করছে। যখন যুবলীগের নেতাকর্মীরা ঘরে ফিরছে তারপর থেকেই তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করছে। তাই আমরাও আমাদের কর্মসূচি ভিন্নতা আনতে চাই।

আওয়ামী লীগ সবচেয়ে বেশি জনপ্রিয় দল উল্লেখ করে তিনি বলেন, যেখানে উন্নয়নের অগ্রযাত্রা, যেখানে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত হচ্ছে, যেখানে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেখানে এই সব সন্ত্রাসী জঙ্গি কায়দায় এই ধরনের অপরাজনীতি, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা আরও এদেশের জনগণ থেকে দূরে সরে গিয়ে একেবারে জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী সংগঠনে রূপ নিচ্ছে।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। ঢাকা-১৪ আসনের গাবতলী জমিদার বাড়ি সংলগ্ন মাঠে অবস্থান কর্মসূচিতে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য রাখেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে