প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করেছেন অলিক মৃ। মারমা কিশোরী ধর্ষণের শিকার হওয়ার ঘটনা ঘিরে খাগড়াছড়িতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে দলের ‘নীরবতা’র পাশাপাশি প্রভাবশালী নেতা হান্নান মাসউদের ‘মিথ্যাচারে’র প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে স্ট্যাটাস দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
অলিক মৃ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নীরবতা ও ধর্ষণ নিয়ে এনসিপির নেতা হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করেছি।’
গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মেয়েটির বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় ধর্ষণে অভিযুক্ত শয়ন শীলকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় বিচারের পাশাপাশি পাহাড়ি নারীদের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পালন করে আসছে জুম্ম ছাত্র-জনতা। প্রশাসন খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে তিন দিন হলো। তবে এর মধ্যেই সংঘাত-সংঘর্ষ, হামলা-অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে।
এর মধ্যে রোববার সংঘর্ষে পাহাড়ি অন্তত তিনজন নিহত হয়েছেন। মেজর পদমর্যাদার একজন সেনা কর্মকর্তাসহ আরও কয়েকজন সেনাসদস্য ও কয়েকজন পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অলিক মৃর অভিযোগ, পাহাড় ঘিরে এত ঘটনা ঘটে গেলেও এনসিপি এখন পর্যন্ত কোনো বিবৃতি বা বিজ্ঞপ্তি নিয়ে দলের পক্ষ থেকে কোনো অবস্থান জানায়নি। পাহাড় ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টা চললেও নিজের দলের পক্ষ থেকেই কোনো অবস্থান পাওয়ায় তাই অলিক মৃ পদত্যাগ করেছেন দল থেকে।
তিনি লিখেছেন, ‘পার্টির ইমেইল ও দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছি। এনসিপির জন্য শুভ কামনা। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে এনসিপি নেতা হান্নান মাসউদের বিরুদ্ধে অলিক যে অভিযোগ তুলেছেন, তা মূলত হান্নানের ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেওয়া বক্তব্যে উঠে এসেছে। ওই ভিডিওতে হান্নান বলেন, ‘বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে, পার্বত্য অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তুলছে। একটি ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি ও পার্বত্য পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছে।’

ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে নাহিদ বলেন, শেখ হাসিনা এবং শহীদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এর পরই ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।
১ দিন আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত মি. ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার বেলা ১১টায় ডা. শফিকুর রহমানের রাজধানী ঢাকার বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে উভয় পক্ষের বেশ কিছু বহিরাগত হলের ভেতরে প্রবেশ করলে বিশৃঙ্খলা আরও প্রকট আকার ধারণ করে। একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের ব্যবহার ও ছুরিকাঘাতের ঘটনাও ঘটে।
২ দিন আগে
এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২ দিন আগে