প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার। কারও বাড়াবাড়ি বা হঠকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেওয়া যাবে না।’
শনিবার (২৫ জানুয়ারি) সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আগামী ১৪ ফেব্রুয়ারি পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাইফুল হক বলেন, ‘বিপ্লবের পেছনে যেমন প্রতিবিপ্লব থাকে, তেমনি গণঅভ্যুত্থানের পেছনেও প্রতিঅভ্যুত্থানের ঝুঁকি থাকে। সে কারণে গণঅভ্যুত্থানের সব পক্ষকে রাজনৈতিক বিতর্কের মাঝেও নিজেদের মধ্যকার সাধারণ বোঝাপড়া অব্যাহত রাখতে হবে।’
অন্তর্বর্তী সরকারকে বিভক্তি এড়াতে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘২০২৪ এ ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেওয়া যাবে না।’ এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের অন্য নেতারা।

জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, গ্যাস-সংকটের স্থায়ী সমাধানে মধ্যমেয়াদে সারা দেশে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কাজ শুরু হবে। একই সঙ্গে এলএনজির সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল যুক্ত করার পরিকল্পন
১ দিন আগে
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে ছড়ানো গুজবকে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ হিসেবে গ্রহণ করেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এতে দুদকের পেশাদারিত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
১ দিন আগে
সময়ের পরিক্রমায় দেশের রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়ে যাচ্ছেন অনেক বর্ষীয়ান ও আলোচিত রাজনীতিক। রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার রদবদল, দলীয় বিভাজন কিংবা সাংগঠনিক সক্ষমতা না থাকায় কোনো নেতার নেতৃত্বে গড়ে ওঠা দলও হারিয়ে যেতে বসেছে। আবার রাজনীতির মূল স্রোত থেকে কোনো কোনো নেতা বয়সের ভারেও পুরোপুরি নীরব
১ দিন আগে
এদিকে ব্রিকসে না গিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশকে গর্বিত করেছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের দেশের শীর্ষ সন্ত্রাসীদের ফেরত না দিয়ে, হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।’
১ দিন আগে